ক বি তা

 ক বি তা


এত এত মেটাফোর, 

সিমিলি, পার্সনিফিকেইশন, 

বাক্য বিন্যাসের হাজারো নিয়ম 

ঢোকে না আমার মাথায়। 

নিতান্তই সাধারণ যাপিত জীবনের 

কোনাকাঞ্চি থেকে উঠে আসা 

নিত্যব্যবহার্য শব্দই প্রতিনিয়ত 

উঠে আসে আমার কলমে। 

অভিধানের অব্যবহৃত দুর্বোধ্য শব্দমালা 

কোনভাবেই আমার সরলরৈখিক অভিব্যক্তির মাঝে গড়ে না রাজসিক সিংহাসন। 

কেমন করে আমার লেখা 

কবিতা হবে, কবি?


প্রদ্যোত

Comments